দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দে এক যুবকের মৃত্যুসংবাদ শোনার পর প্রতিবেশী এক বৃদ্ধ হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন। পরে দুজনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়ে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে।
মৃতরা হলেন উপজেলার জটিবাড়ি গ্রামের বাসিন্দা রাসেল সরকার (২৭) ও তাঁর প্রতিবেশী আমির খন্দকার (৫৬)। রাসেল সরকার আসমত আলী সরকারের ছেলে এবং রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন। আমির খন্দকার একই গ্রামের মৃত তমসের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার শারীরিক অসুস্থতা নিয়ে রাসেল সরকারকে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুসংবাদ মাইকিংয়ের মাধ্যমে প্রচার হওয়ার পরই প্রতিবেশী আমির খন্দকারও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণ পর তাঁরও মৃত্যু ঘটে।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিন উদ্দীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃদ্ধের মৃত্যু হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। তিনি আরও বলেন, কম বয়সীদের মধ্যেও হার্ট অ্যাটাকের ঘটনা বাড়ছে।
এমএস/